মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি'র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং

সোমবার, মার্চ ২, ২০২৬
এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি'র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং

খুবি প্রতিনিধি: 

‘আমেরিকান কেমিক্যাল সোসাইটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ ঘোষণা করেছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. শাহরিয়ার সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কোমানিং চাকমা।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহ-সভাপতি: তাজমির হোসেন, কোষাধ্যক্ষ: তৌহিদ আহমেদ, প্রচার সম্পাদক: শামীমা খাতুন, সাংগঠনিক সম্পাদক: চিরঞ্জিত পাল, যুগ্ম সম্পাদক: মো. ইব্রাহিম সাকিব, উপ-কোষাধ্যক্ষ: মো. গিয়াস উদ্দিন, উপ-সাংগঠনিক সম্পাদক: রনি, ব্যবস্থাপনা সম্পাদক: মো. মাহফুজুল হাসান, উপ-ব্যবস্থাপনা সম্পাদক: মো. সাব্বির আহসমাদ, অফিস সম্পাদক: রাব্বি হোসেন, উপ-দপ্তর সম্পাদক: মো. নিরব, উপ-প্রচার সম্পাদক: মো. সুমিয়া খাতুন, এটি সম্পাদক: শাফায়েত আহমেদ, ডেপুটি আইটি সেক্রেটারি: মোঃ মাহমুদুন্নবী, সিনিয়র কার্যনির্বাহী সদস্য: আফনান পনির সাফা, জয়দেব দাস। এছাড়াও কার্যনির্বাহী সদস্য শুভ্র ঘোষ, মৌমতাহেনা, মোঃ রিফাত ভূঁইয়া

সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের রসায়নপ্রেমী শিক্ষার্থীদের জন্য একটি আন্তর্জাতিক মানসম্পন্ন প্ল্যাটফর্ম। সংগঠনটি একাডেমিক উৎকর্ষ, পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ ও বৈজ্ঞানিক যোগাযোগ ক্ষমতা বিকাশে কাজ করে এবং গবেষণামুখী চিন্তাধারার মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক রসায়নবিদ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

জানা গেছে, কর্মশালা, সেমিনার, বৈজ্ঞানিক উপস্থাপনা, স্কিল-ভিত্তিক প্রশিক্ষণ ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে সংগঠনটি বৈজ্ঞানিক কৌতূহল ও দলগত কাজের মনোভাব বৃদ্ধি করে। পাশাপাশি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয় ও পেশাগত সংগঠনের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে একটি শক্তিশালী বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তুলছে।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল