বুধবার, ০৪ মার্চ ২০২৬

জামালপুরে জিয়া পরিবারের ছবি সম্বলিত মেয়র প্রার্থীর ফেস্টুনে আগুন, দোকান ভাংচুর, প্রতিবাদে মানববন্ধন

মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
জামালপুরে জিয়া পরিবারের ছবি সম্বলিত মেয়র প্রার্থীর ফেস্টুনে আগুন, দোকান ভাংচুর, প্রতিবাদে মানববন্ধন

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি : 

জামালপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের  জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত  ফেস্টুন পুড়িয়ে দেয়াসহ দোকান ভাংচুরের ঘটনায় শহরে মানববন্ধন করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলসহ নারী পুরুষ।

মঙ্গলবার (৩ মার্চ) বিকালে শহরের দয়াময়ী চত্বরে এই মানববন্ধন করা হয়।

মানব বন্ধনে বক্তব্য রাখেন, ইকরাম হোসেন মানিক,হাবিবুর রহমান রতন,আমজাদ হোসেন সুজন,ইকরাম কাউসার এবং পপেল মাহমুদ।

মানববন্ধনে বক্তারা বলেন,জামালপুর শহরের দেউরপাড় চন্দ্রা সাতরাস্তা মোড়ে  সোমবার রাত সাড়ে ১০ টায় জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের মেয়র প্রার্থীর ফেষ্টুন লাগানো হয়। এ সময় ওয়ার্ড বিএনপির সভাপতি বিজু আহম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ হান্নান নেতৃত্বর ১০/১২ জন নেতাকর্মী ঘটনাস্থলে এসে ফেষ্টুন ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় সোহেল রানা খানের সমর্থক সোহেল নামের এক দোকানদারকে মারধর করে এবং তার দোকান ভাংচুর করে। ঘটনার খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই ঘটনায় মঙ্গলবার সকালে  সোহেল বাদি হয়ে জামালপুর সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, রাতে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী সোহেল রানা খান বলেন, রাতে আমার সমর্থকরা রামনগর ৭ রাস্তার মোড়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সম্বলিত ফেষ্টুন লাগানোর পর অপর প্রার্থী শাহ্ মাসুদের সন্ত্রাসী বাহিনীর প্রধান ওয়ার্ড বিএনপির সভাপতি বিজু আহম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ হান্নান নেতৃত্বর ১০/১২ জন দেশী অস্ত্র নিয়ে ফেষ্টুন ভাংচুর এবং আগুন ধরিয়ে দেয়।

এ সময় আমার সমর্থক এক দোকানদারকে মারধর করে এবং তার দোকান ভাংচুর করে। পবিত্র রমজান ও সামনে ঈদ এই সময়ে তার  দোকান ভাংচুর করে তার ব্যবসায়ী সকল মালপত্রও নিয়ে যায়। তিনি বলেন,দোকান মালিক সোহেল আমার সমর্থক হবার কারনে প্রাণনাশ ও এলাকা থেকে উচ্ছেদের হুমকী দিচ্ছে।

এই ঘটনায় নেতা নেতাকর্মীরা বিক্ষুদ্ধ হয়ে উঠেছে। শান্ত পরিবেশকে অশান্ত করছে।

ঘটনায় অভিযুক্ত সম্ভাব্য মেয়র প্রার্থী শাহ মাসুদের সমর্থক ১২ নং ওয়ার্ড বিএনপি (দক্ষিন)  সভাপতি  আব্দুল হান্নান বলেন, এসব অভিযোগ সঠিক নয়। এরকম কোন ঘটনাই ঘটেনি। 



Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল