সোমবার, ১৬ মার্চ ২০২৬

খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : ফরিদপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সোমবার, মার্চ ১৬, ২০২৬
খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : ফরিদপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

 এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:

 বাংলাদেশের সরকারের পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। 

 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে কৃষিতে যে অগ্রগতি ও শস্য বিপ্লব ঘটিয়েছিলেন তার পথ অনুসরন করে আমরা কৃষিতে বিপ্লব আনতে চাই।

 তিনি প্রধান অতিথি হিসেবে  সোমবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের বলেরবাগ হতে সোনাখোলা সেতু পর্যন্ত খালের খনন কাজ উদ্বোধন উপলক্ষে এসব কথা বলেন।

 শামা ওবায়েদ  বলেন, বিএনপির হাত দিয়েই জুলাই সনদ বাস্তবায়ন হবে। জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন,জুলাই গনঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহিদদের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা বদ্ধপরিকর। বিএনপি যা বলে  তাই করে৷ সরকারের নেয়া কর্মসূচির মধ্যে ফ্যামিলি কার্ড প্রদান করেছে। মাত্র অল্প সময়ের ব্যবধানে খাল খনন কর্মসূচি শুরু করেছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, নির্বাচনের তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়ন শুরু করেছেন। মাত্র এক মাসের মধ্যে সারাদেশ ব্যাপী একযোগে  খাল খনন কর্মসূচি শুরু করেছে।  যারা বলেছিলেন ফ্যামিলি কার্ড হবেনা,সে ধারনা ভুল প্রমানিত করে ফ্যামিলি কার্ড চালু করেছে। তিনি বলেন,আগামী এপ্রিল মাসের মধ্যে কৃষি কার্ড কৃষকদের মাঝে পৌঁছে যাবে। 

ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এবং সাদরুল আলম সিয়ামের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম,ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের,জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেছ আলী ইসা,যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মোল্লা, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ বিএনপি  ও তার অংগসংগঠনের নেতৃবৃন্দরা। 

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল