সোমবার, ১৬ মার্চ ২০২৬

মহাখালীতে অধ্যাপক পারভেজের ইফতার বিতরণ

সোমবার, মার্চ ১৬, ২০২৬
মহাখালীতে অধ্যাপক পারভেজের ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: 

ন্যাশনাল ব্যুরো অফ ইকোনোমিক্স রিসার্চ-এর চেয়ারম্যান ও ভূরাজনৈতিক অর্থনীতিবিদ অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজের উদ্যোগে পবিত্র রমজানজুড়ে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় (১৫ মার্চ) রাজধানীর মহাখালী এলাকায় সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি ও তিতুমীর কলেজ আইটি সোসাইটির মাধ্যমে দেড় শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় সুবিধাবঞ্চিত মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয় এবং তাদের সঙ্গে রমজানের আনন্দ ভাগাভাগি করা হয়।

আয়োজকরা জানান, রমজানের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো রমজান মাস জুড়ে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে এ ধরনের ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল