সোমবার, ২৩ মার্চ ২০২৬

চৌদ্দগ্রামে জামায়াতের হুইল চেয়ার পেল প্রতিবন্ধী

সোমবার, মার্চ ২৩, ২০২৬
চৌদ্দগ্রামে জামায়াতের হুইল চেয়ার পেল প্রতিবন্ধী

মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় হৃদয় নামে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করেছে জামায়াতে ইসলামী। 

সোমবার (২৩ মার্চ) উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে এ হুইলচেয়ার বিতরণ করা হয়। 

স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব মুজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব বিভাগের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার কাজী মো. শাহিন, জাহাঙ্গীর আলম, ফখরুল আলম টিপু, ইমাম হোসেন, জসিম উদ্দিন, নাহিদ, শুভ, রাফিসহ আরও অনেকে।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে মুজিবুর রহমান বলেন, “মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অবহেলিত ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
ইউনিয়ন যুব বিভাগের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়ক উপকরণ প্রদান তাদের চলাফেরা সহজ করার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়ায়। সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসা উচিত।”

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল