মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

হাবিবুল বাশারকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করলো বিসিবি

সোমবার, মার্চ ২৩, ২০২৬
হাবিবুল বাশারকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করলো বিসিবি

ক্রীড়া প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাবিবুল বাশার সুমন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়েছেন। আগে থেকে ছিলেন হাসিবুল হাসান শান্ত, আর নতুন করে নির্বাচক হিসেবে প্যানেলে যুক্ত হয়েছেন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। আ গাজী আশরাফ হোসেন লিপুর স্থলাভিষিক্ত হলেন বাশার। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এই প্যানেলের মেয়াদ ঠিক করা হয়েছে। জ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে বিসিবি।

৫৩ বছর বয়সী বাশারের এই পদে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি এর আগে বাংলাদেশ পুরুষ ও নারী উভয় দলের জাতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৮ বছর বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি নারী ক্রিকেট দলের নির্বাচক ছিলেন। খেলোয়াড়ি জীবনে বাশার প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করার গৌরব অর্জন করেন। এছাড়া ১৮ টেস্ট ও ৬৯ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

নির্বাচক প্যানেলে আগে থেকে যুক্ত আছেন সাবেক বাংলাদেশি পেসার হাসিবুল হোসেন। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে গাজী আশরাফ হোসেনের নেতৃত্বাধীন পূর্ববর্তী নির্বাচক প্যানেলের অংশ তিনি। এই প্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। ৩৯ বছর বয়সী নাঈম ইসলাম তার দুই দশকের দীর্ঘ খেলোয়াড়ি জীবনে সব ফরম্যাট মিলিয়ে ২০,০০০-এর বেশি রান করেছেন। বর্তমানে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪টি সেঞ্চুরি নিয়ে তিনি বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ শতকের জাতীয় রেকর্ডের অধিকারী।

অন্যদিকে, ৩৮ বছর বয়সী নাদিফ চৌধুরীও ২০ বছরের দীর্ঘ খেলোয়াড়ি অভিজ্ঞতাসম্পন্ন, যার মধ্যে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাও রয়েছে। ক্রিকেট থেকে অবসরের পর তিনি প্রতিভা অন্বেষণ ও বিকাশে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং বিসিবির অধীনে বয়সভিত্তিক নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল