সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

পাবনায় যৌথ অভিযান: ৪ অস্ত্র ও ১৬ রাউন্ড গুলিসহ ফরিদপুর র‍্যাব-১০ এর হাতে গ্রেফতার ৪

রোববার, এপ্রিল ১২, ২০২৬
পাবনায় যৌথ অভিযান: ৪ অস্ত্র ও ১৬ রাউন্ড গুলিসহ ফরিদপুর র‍্যাব-১০ এর হাতে গ্রেফতার ৪

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি: 

পাবনা সদর থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ৪টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 র‍্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্প ও লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল র‌্যাব-১২ এর সহযোগিতায় এই সফল অভিযানটি পরিচালনা করে।

শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পাবনা সদরের হাড়িবাড়ীয়া ও বিলভেদুড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— আলী রোহান রাকা (২১), মো: আকাশ প্রামানিক (২২), আব্দুস সালাম ঠান্ডু (৫২) এবং মো: সিরাজুল ইসলাম (৩০)।

ফরিদপুর র‌্যাব-১০ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনাবেচার খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই এলাকায় অবস্থান নেয়। আকস্মিক এই অভিযানে আসামিদের কাছ থেকে ১টি দেশীয় ওয়ান শুটার গান, ২টি শুটার গান, ১টি রিভলবার এবং ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযানে অংশ নেওয়া র‌্যাব-১০ এর একাধিক ক্যাম্পের এই সমন্বয়কে বাহিনীর দক্ষ গোয়েন্দা কার্যক্রম ও সময়োপযোগী প্রতিক্রিয়ার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র উদ্ধারে র‌্যাব-১০ যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, এই গ্রেফতার তারই ধারাবাহিকতার অংশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ফরিদপুর  র‍্যাব-১০ এর মিডিয়া শাখা থেকে জানানো হয়েছে, অবৈধ অস্ত্র ও অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে র‍্যাব সর্বদা তৎপর। পাশাপাশি, অপরাধ দমনে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে র‍্যাব কর্তৃপক্ষ জানিয়েছে, যেকোনো তথ্য দিয়ে সহায়তা করলে একটি জীবন বা একটি পরিবার রক্ষা পেতে পারে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল