শুক্রবার, ০১ মে ২০২৬

আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

শুক্রবার, মে ১, ২০২৬
আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

বাগেরহাট প্রতিবেদক:

 বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ( ১ মে শুক্রবার) বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বিএনপির কার্যালয়ে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল।

পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ খান চুন্নুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, মতিউর রহমান বাচ্চু, বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মজনু মোল্লা, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান (শামীম) প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান জুয়েল।

সভায় বক্তারা বলেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এর নের্তৃত্বে উন্নয়নে এ দেশকে এগিয়ে নিতে হবে।  শ্রমিকরা  বেইমানি, মোনাফেকি বোঝেনা। বিগতদিনে যারা দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তারা সুদরিয়ে যান। আগামি স্থানীয় সকল নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ের জন্য  ঐক্যবদ্ধ থাকতে হবে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল