রবিবার, ০৩ মে ২০২৬

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

রোববার, মে ৩, ২০২৬
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

জেলা প্রতিনিধি:

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রোববার ভোর ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা একটি ডিআই পিকআপে নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা নিহত হন। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির  গণমাধ্যমকে ঘটনাটি নিশ্চিত করেছেন। 

নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার শেষস্তি গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫), সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার সুজাত আলীর ছেলে মো. বদরুল (৩০) এবং দিরাই উপজেলার নুরনগর এলাকার মৃত নূর সালামের ছেলে মো. ফরিদুল (৩৫)। অন্য ৪ জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

দক্ষিণ সুরমা থানার ওসি আশরাফ হোসেন বলেন, ‘সকালে পিকআপটি নগর থেকে ছেড়ে যায়। আর ট্রাকটি হাইওয়ে দিয়ে নগরে প্রবেশ করছিল। তেলিবাজার আসার সময় মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চার জন নির্মাণ শ্রমিক মারা যান। পরে গুরুতর অবস্থায় আরও চার জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।’ নিহতদের মধ্যে একজন নারী নির্মাণ শ্রমিকও রয়েছেন বলে জানান তিনি। ওসি বলেন, ‘নিহতদের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।’

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল