রবিবার, ০৩ মে ২০২৬

প্রযুক্তির বিকাশে কুয়েটে ২দিন ব্যাপি আয়োজন কেলিব্রেশন ২.০

রোববার, মে ৩, ২০২৬
প্রযুক্তির বিকাশে কুয়েটে ২দিন ব্যাপি আয়োজন কেলিব্রেশন ২.০

‎কুয়েট প্রতিনিধি, খুলনা:

‎গত ১মে ২০২৬(শুক্রবার) সকাল ১০টায়   কেলিব্রেশন ২.০ এর শুভ উদ্বোধন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মাছুদ, মেকানিকাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন, পরিচালক(ছাত্র কল্যাণ), কুয়েট ও রুয়েট এর মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, ওয়াইজেন(YGEN) ও পদ্মা গ্রুপ(PADMA GROUP) এর প্রধানগণসহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা। এতে দেশের ৭০ এর অধিক স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৭০০জন  শিক্ষার্থী ১০টিরও বেশি প্রতিযোগিতায়  অংশগ্রহণ করে।

‎সকাল ৯টার দিকে স্কুল,কলেজ এবং বিশ্ববিদ্যালয় এই তিন ক্যাটাগরিতে রোবটিক্স ও আইটি অলিম্পিয়াড এর মাধ্যমে মূল প্রতিযোগিতার অংশ শুরু হয়। এরপর থেকে সারাদিন চলতে থাকে পোস্টার প্রেজেন্টেশন, প্রোজেক্ট শোকেসিং, এলএফআর, সকার বটসহ অন্যান্য প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতা । এছাড়াও দুপুরবেলায় বিশ্ববিদ্যালয়ের মেকানিকাল বিল্ডিংয়ে ক্যাড কনটেস্ট এবং অডিটোরিয়াম রুমে বিজনেস কেস স্টাডি চলে যেগুলো সন্ধ্যা নাগাদ শেষ হয়। এছাড়াও অনলাইনে এড মেকিং এর প্রতিযোগিতা টি সম্পন্ন হয়। প্রায় সবগুলো প্রতিযোগিতায় মেকাট্রনিক্স বিভাগের এলামনাই,ফ্যাকাল্টি মেম্বারসহ অন্যান্য ডিপার্ট্মেন্টের ফ্যাকাল্টি মেম্বার ও এলামনাই রা  বিচারক হিসেবে উপস্থিত ছিলেন।

‎ওইদিন দুপুরবেলায় মেকাট্রনিক্স বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা স্কুল ও কলেজের প্রতিযোগিদেরকে নিয়ে তাদের বিভিন্ন ল্যাবরেটরি ও একাডেমিক ভবন ঘুরিয়ে দেখায়, এতে শিক্ষার্থীদের ভিতরে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ার জন্য ব্যাপক আগ্রহ তৈরি হয়।

‎পরদিন ০২মে ২০২৬(শনিবার) সকাল ১০টার দিকে একটি সেমিনার দিয়ে ২য় দিনের কার্যক্রম শুরু হয়, এতে ম্যানেজিং ডিরেক্টর অব অগমেডিক্স বাংলাদেশ ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রাশেদ মুজিব নোমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন । তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,"আমাদের কোন কিছুকে ভয় পাওয়া যাবেনা। আমরা যদি ভয় পেয়ে যাই তাহলে অনেক কিছু হারিয়ে ফেলবো এমনকি জীবনে অনেক পিছিয়ে পড়বো। কোন কাজে ব্যার্থ হলে হাল ছেড়ে না দিয়ে বারবার চেষ্টা করতে হবে এবং এর মাধ্যমে পরিশ্রমী হতে হবে"।

‎উক্ত সেমিনার শেষে বিজনেস কেস স্টাডি,সকার বটস, আরসি স্পিড ব্যাটল এবং অন্যান্য সেগমেন্ট  এর ফাইনাল রাউন্ড সম্পন্ন হয়। এরপর ওইদিন বিকেল ৫টার দিকে কুয়েটের উপাচার্যসহ অন্যান্য অতিথিরা সকল প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতর করেন। এরপর শিক্ষার্থীদের সাথে সকল অতিথিরা ফটোসেশান করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল