আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের গোরুক শহর এবং কেশম দ্বীপে রাডার ও সামরিক স্থাপনার বিরুদ্ধে ‘আত্মরক্ষামূলক হামলা’ চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে। তারা সপ্তাহান্তে চালানো ওই হামলা সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে দাবি করেছে, ইরানের আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়েছে। তাদের মতে, আন্তর্জাতিক জলসীমায় একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার পর এ পদক্ষেপ নেয়া হয়।
সেন্টকমের দাবি, অভিযানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি একমুখী হামলাকারী ড্রোন ধ্বংস করা হয়েছে। মার্কিন বাহিনীর ভাষ্য অনুযায়ী, এসব সামরিক সরঞ্জাম আঞ্চলিক জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য স্পষ্ট হুমকি তৈরি করছিল। তবে এ হামলার বিষয়ে ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নিরপেক্ষ সূত্র থেকেও যুক্তরাষ্ট্রের দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এমআই