রামিন কাউছার, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থীদের সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকেল ৬টায় হল মসজিদে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ছাত্রশিবিরের বিভিন্ন নেতাকর্মীসহ হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলী আহাম্মদ বলেন,
“সবার আগে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে, তাঁর অশেষ রহমতে আমাদের এই ইফতার মাহফিলটি সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি।
আজকের এই ইফতার মাহফিলের মূল উদ্দেশ্য ছিল হলের সকল অংশীজনের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করা। পবিত্র রমজান আমাদের সংযম, সহমর্মিতা এবং একে অপরের প্রতি দায়িত্ববোধের শিক্ষা দেয়। সেই চেতনা থেকেই আমরা এই
সম্মিলিত ইফতারের আয়োজন করেছি।”
তিনি আরও বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে, হলের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট অনেকেই এতে অংশগ্রহণ করেছেন। সবার উপস্থিতি ও সহযোগিতার কারণেই অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সফল হয়েছে।”
এমআই