রবিবার, ১২ এপ্রিল ২০২৬

দিনাজপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রোববার, এপ্রিল ১২, ২০২৬
দিনাজপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : 

যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি মানবে না, ততক্ষন পর্যন্ত সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন করে যেতে হবে। সরকারকে গণভোট ও জুলাই সনদ মানতে হবে, না হয় গদি ছাড়তে হবে। যে জনগণের ভাষা বুঝেন না, সেই জনগণকে নিয়ে আর তমাশা করবেন না।

রবিবার (১২ এপ্রিল ২০২৬) বিকেল ৪ টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে ১১ দলীয় ঐক্য আয়োজিত গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের টালবাহানার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ বক্তারা এসব কথা বলেন।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের উদ্যোগে দিনাজপুরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা, জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম, জেলা জামায়াতের ইউনিট সদস্য এ্যাড. মাইনুল আলম, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, জেলা জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েম রুপম ও এনসিপি নেতা একরামুল হক আবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।

সমাবেশ শেষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ হতে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষেণ শেষে পুনরায় দিনাজপুর ইনস্টিটিউটে মাঠে গিয়ে শেষ হয়। সমাবেশে দিনাজপুর ১১ দলীয ঐক্যের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে। 

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল